ঢাকাTuesday , 14 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বেলকুচিতে চরমপন্থীদের আত্মসমর্পণ জেলা প্রশাসকের বিভিন্ন এগ্রো শেড প্রকল্প

Link Copied!

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের দেলুয়াকান্দি গ্রামে ১৪ই অক্টোবর রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় গ্রাম উন্নয়ন সংস্থার কক্ষে আত্মসমর্পণ চরমপন্থীদের পুর্নবাসন শীর্ষক প্রকল্পের আওতায় জমিসহ ক্যাটেল সেড, ভার্মি কম্পোস্ট সেড, হারভেস্ট মেশিন সেড,ডেইরি কেয়ার সেড, অফিস সেড সহ ৪৮ টি গরু হস্তান্তর প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়, উক্ত অনুষ্ঠান টি আয়োজন করেন বেলকুচি উপজেলা প্রসাশন,উক্ত প্রকল্পটি বাস্তবায়ন করেন গ্রাম উন্নয়ন এগ্রো টেক প্রকল্প।

#New_Classic_Event_Management

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জনাবা আফরিন জাহান উপজেলা নির্বাহী অফিসার বেলকুচি উপজেলা, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মুহাম্মাদ নজরুল ইসলাম, জেলা প্রশাসক,সিরাজগঞ্জ।

বক্তারা বলেন খামারটির উন্নয়ন বৃদ্ধি করে স্বাবলম্বী হতে হবে। এবং মনোযোগ ও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, এই খামারের পাশাপাশি আর্থিক উন্নয়ন কর্ম দক্ষতা বৃদ্ধি করতে হবে, বক্তরা আলোচনার মধ্যে জেলা প্রশাসন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, সুন্দর এই প্রকল্পের মধ্য দিয়ে চরমপন্থীদের অন্ধকার পথ থেকে ফিরিয়ে আলোর পথে আনার জন্য।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ একেএম আনোয়ারুএ হক,জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, জনাব মাকসুদুল হাকিম, জেলা এনএসআই কর্মকর্তা সিরাজগঞ্জ, জনাব এ কে এম মনজুরে মওলা,উপ-পরিচালক সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জনাব সুকান্ত ধর,বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা, শহিদুল ইসলাম বেলকুচি থানা অফিসার ইনচার্জ।

সাংবাদিক বৃন্দ সহ অত্র প্রতিষ্ঠানের সকল স্টাফ বৃন্দ, ও চরমপন্থী ৬৭ জন সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি