ঢাকাFriday , 5 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

‎বেলকুচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক কর্মী সম্মেলন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় বেলকুচি উপজেলার গাড়ামাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতী মোস্তফা কামাল। কর্মী সম্মেলনের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, চৌহালী, এনায়েতপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী।

‎এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা সভাপতি মুফতী মুহিব্বুল্লাহ, কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক উপ-কমিটির সদস্য মাওলানা রেজাউল করীম এবং প্রভাষক আব্দুস সামাদ প্রমুখ।

‎বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের স্বার্থ রক্ষায় সর্বদা সোচ্চার ভূমিকা পালন করছে। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

‎প্রধান অতিথি গাজী আতাউর রহমান তার বক্তব্যে বলেন, “দেশ আজ ভয়াবহ সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত, গণতন্ত্র বিপন্ন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছে। আগামী দিনে আমাদেরকে আরও শক্তিশালী আন্দোলনের মাধ্যমে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।”

‎প্রধান আলোচক মুফতী নুরুন নাবী বলেন, “সিরাজগঞ্জ-৫ আসনের মানুষ দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত। এ অঞ্চলের মানুষের দাবি-দাওয়া পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে এবং ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে উন্নয়ন ও পরিবর্তনের ধারা তৈরি করবে।”

‎সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। তারা শৃঙ্খলাবদ্ধভাবে পুরো অনুষ্ঠান মাঠে উপস্থিত থেকে ইসলামী আন্দোলনের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন।

‎সম্মেলন শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, উন্নয়ন, শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি