ঢাকাFriday , 22 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বালিয়াডাঙ্গীতে দৌগাছী বাজারে টিনের চাল কেটে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

Link Copied!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের দৌগাছী বাজারে টিনের চাল কেটে প্রবেশ করে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা সহ সাত লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে মেসার্স মাহিম ট্রেডার্স ও মোমিনুল ইসলাম এর দোকানে এই চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

#New_Classic_Event_Management

এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীরা বালিয়াডাঙ্গী থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায়, অন্যান্য দিনের মত মেসার্স মাহিম ট্রেডার্সের সত্ত্বাধিকারী মোহাম্মদ আলী দুলাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। পরের দিন বুধবার সকাল আটটার দিকে দোকান খুলে দোকানের মালামাল এলোমেলো দেখতে পাই। এরপর লক্ষ করে দেখতে পায় উপরের টিনের চাল কেটে চোরেরা প্রবেশ করে মূল্যবান অনেক কীটনাশক,ঔষধ ও ক্যাশবাক্স ভেঙ্গে নগদ অর্থ নিয়ে পালিয়ে গেছে।

এতে কীটনাশক ব্যবসায়ীর সাত লক্ষাধিক টাকা খোয়া গেছে। একই সময়ে পার্শ্ববর্তী ব্যবসায়ী মোমিনুল চাস্টোর দোকানের গেটের তালা কেটে প্রবেশ করে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন নগদ অর্থ সহ আনুমানিক ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।


এবিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার এসআই নির্মল দেব সরমা (নিরস্ত্র) বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এতে সন্দেহ ভাজান হিসেবে দুই জনকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি