ঢাকাWednesday , 26 May 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাজধানীতে মসজিদের ট্যাংকে মিললো ৭ টুকরো লাশ

Link Copied!

আল-ইমরান, (ঢাকা প্রতিনিধি) রাজধানীর দক্ষিণখানের একটি মসজিদের সেপটিক ট্যাংকে মঙ্গলবার (২৫ মে) এক যুবকের খণ্ডিত লাশ পাওয়া গেছে। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে বলে জানা যায়। নিহত সেই ব্যক্তির নাম আজহারুল (৪০)।

#New_Classic_Event_Management

তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদটির ইমামকে আটক করেছে পুলিশ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দক্ষিণ খান থানার ডিউটি অফিসার এসআই হাসান আলী। দক্ষিণ খান থানা পুলিশ জানায়, গত শুক্রবার থেকে আজহারুল নিখোঁজ ছিল। পরে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে র‌্যাব। একটি সূত্রে খবর পেয়ে মসজিদের ইমাম আব্দুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন আজহারুলের লাশ কেটে ৭ টুকরা করে সেপটিক ট্যাংকের মধ্যে রাখা হয়েছে।

পুলিশের সহায়তায় মসজিদের সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আজহারুলের স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।


পুলিশ জানায়, আজহারুল পেশায় একজন গার্মেন্টস কর্মী। তিনি দক্ষিণখানের মধুবাগ এলাকার ইউসুফ গাজীর ৩৯ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানায় বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি