ঢাকাSunday , 10 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

Link Copied!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে সাকিবুল ইসলাম খোকা (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত ৮ আগস্ট শুক্রবার দিবাগত রাতে সাড়ে ১০টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এর আগে একই দিন বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে একটি দোকানে সাপে দংশন করে ওই শিক্ষার্থীকে।

#New_Classic_Event_Management

নিহত শিক্ষার্থী সাকিবুল ইসলাম উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বাদামবাড়ী কদমতলা গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। তিনি বড়পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে বাড়ির পাশে একটি দোকানে ফোন চালানোর সময় দোকানের ছাউনি থেকে বেরিয়ে এসে এক বিষধর সাপব তাকে দংশন করে। ওই সময় ওই কিশোর সাপের কামড়ের বিষয়টি বুঝতে পারেনি। পরে ব্যথা উঠলে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়।

তিনি ক্ষত স্থান থেকে বুঝতে পারে সাপের কামড়। পরে অসুস্থ অবস্থায় তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অ্যান্টিভেনম না থাকায় ঠাকুরগাঁও রেফার্ড করা হয়। সেখানেও অ্যান্টিভেনম না থাকাই অবারও তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে পথিমধ্যে দশমাইল এলাকায় মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই শিক্ষার্থী। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তার বলেন, বাংলাদেশের কোথায় বর্তমানে অ্যান্টিভেনম সাপ্লাই নাই। আগে অপারেশন প্লান থেকে এসব সাপ্লাই দিত।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি