ঢাকাTuesday , 25 May 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত

Link Copied!

সাধন রায় (লালমনিরহাট প্রতিনিধি) লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে মিলন ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

#New_Classic_Event_Management

মঙ্গলবার(২৫ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী সীমান্তে ৯২৫ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ মিলন ইসলাম আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী গ্রামের রাজা মিয়ার ছেলে। তিনি চওড়াটারী সীমান্তে তার নানা মৃত আফজাল মিয়ার বাড়িতে থাকেন।

গুলিবিদ্ধ মিলনকে স্থানীয়রা উদ্ধার করে আজ সকালে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছেন বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোস্তাকিন আলী।তিনি আরও জানান, ‘গুলিবিদ্ধ মিলনসহ বেশ কয়েকজন বাংলাদেশি আজ মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানা এলাকায় অনুপ্রবেশ করেন। সেসময় ভারতের ১০০ বিএসএফ ব্যাটেলিয়নের পদ্মা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া ও গুলি করেন।এসময় পালাতে গিয়ে মিলন ইসলাম তার পিঠে গুলিবিদ্ধ হলে সহকর্মীরা তাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি