ঢাকাSunday , 23 May 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলায় পুলিশের থেকে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নিল স্বজনরা

Link Copied!

সাধন রায় (লালমনিরহাট প্রতিনিধি) লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ মোটরসাইকেল চোর চক্রের হোতা আশরাফুল ইসলাম নামে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনরা। শনিবার রাত ১২টা পর্যন্ত ছিনতাইকৃত আসামিকে পুনরায় গ্রেফতার বা হাতকড়া উদ্ধার করতে পারেনি পুলিশ।

#New_Classic_Event_Management

এর আগে দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। পলাতক আসামি আশরাফুল ইসলাম ওই এলাকার আক্কাস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চোর চক্রের হোতা আশরাফুল ইসলাম। চুরি সংক্রান্ত ঘটনায় তার বিরুদ্ধে নীলফামারী ও লালমনিরহাটে মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় ওয়ারেন্ট জারি করে আদালত। সেই ওয়ারেন্ট অনুযায়ী শনিবার দুপুরে কালীগঞ্জ থানার এসআই মোহাম্মদ আলী তাকে গ্রেফতার করেন। এরপর তাকে নিয়ে আসার সময় আসামির স্বজনরা পুলিশের উপর চড়াও হয়ে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নেন।


খবর পেয়ে ঘটনাস্থলে আরো পুলিশ ফোর্স পাঠানো হলেও রাত ১২টা এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে গ্রেফতার বা হাতকড়া উদ্ধার করতে পারেনি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি