ঢাকাMonday , 16 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

লালপুরে মোটরসাইকেল সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত এক

DN BANGLA
June 16, 2025 12:15 am
Link Copied!

নাটোরের লালপুরে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলস নগর কাজীপাড়া গ্রামের অংকন আহসান (১৯) নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

#New_Classic_Event_Management

১৫ জুন রবিবার দুপুরে ঈশ্বরদীর ছিলিমপুর বাজার এলাকায় মোটরসাইকেল এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। নিহত অংকন আহসান দুয়ারিয়া ইউনিয়নের কলস নগর কাজীপাড়া গ্রামের শরিফুল মৃধার ছেলে।

সূত্রে জানা যায়, নিহত অংকন আহসান মোটরসাইকেল নিয়ে আওতা পাড়ায় যাওয়ার সময় সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি