ঢাকাSaturday , 31 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বালিয়াডাঙ্গীতে জিয়াউর ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত দোয়া মাহফিল

DN BANGLA
May 31, 2025 12:45 am
Link Copied!

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল কর্মসূচি পালন করা হয়েছে।

#New_Classic_Event_Management

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় আজ শুক্রবার (৩০ মে) বিকালে বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ আলোম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইউসুফ আলী,
বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী খান, উপজেলা বিএনপির বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস হোসেন, জাসাস এর উপজেলা সভাপতি সাংবাদিক হারুনুর রশিদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, ২ নং চারোল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুল্লাহ বাবু, ৩ নং ধনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম জাভেদ, ৪ নং বড়বাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের অন্তর্গত প্রতিটি ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি