ঢাকাFriday , 30 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নানা আয়োজনে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

Link Copied!

জাতীয় দলীয় ও শোক পতাকা উত্তলন, জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,কোরআন খতম, কালো ব্যাজ ধারন ও আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রুবার সকাল ৯ টায় নাটোর শহরের আলাইপুর নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

#New_Classic_Event_Management

এসময় উপস্থিত জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরি,সাইফুল ইসলাম আফতাব,মোস্তাফিজুর রহমান শাহিন,জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন দেশকে যখন তিনি সামনের দিকে নিয়ে চলতে শুরু করেন সেই সময়ে তার বিরুদ্ধে শুরু হয় দেশি-বিদেশি ষড়যন্ত্র। ১৯৮১ সালের ২৯ মে তিনি এক সরকারি সফরে চট্টগ্রামে যান।

৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে গভীর রাতে একদল সেনাসদস্য তাকে হত্যা করে। বিপথগামী সেনাসদস্যরা তার লাশ চট্টগ্রামের রাউজানের গভীর জঙ্গলে কবর দেয়। তিন দিন পর ওই লাশ উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয়, লাখ লাখ শোকার্ত মানুষ শেরেবাংলা নগরে তার জানাজায় শরিক হন। পরে জাতীয় সংসদ ভবন চত্বরে তাকে সমাহিত করা হয়।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি