ঢাকাFriday , 30 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নাটোরের লালপুরে বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক

Link Copied!

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়ন, তথ্যআপা: তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প(২য় পর্যায়) বাল্যবিবাহ প্রতিরোধে নাটোরের লালপুরে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টায় উপজেলার লক্ষনবাড়ীয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয় এন্ড এসএসসি ভোকেশনাল ও বি এম কলেজের এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

উপজেলা প্রশাসন ও তথ্যসেবা যৌথভাবে এ বৈঠক আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। বৈঠক সঞ্চালনা করেন উপজেলা তথ্যসেবা অফিসার শুকরানা আশরাফী। বৈঠকে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. হাসানুজ্জামান খান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহীনা সুলতানা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাদ’ আহমাদ শিবলী। 

এ সময় বাংলাদেশবেলার সম্পাদক জামিরুল ইসলামসহ প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে প্রতিষ্ঠানটির ছাত্রীদের
বাল্য বিবাহের কুফল ও প্রতিরোধে করণীয় সমূহ এবং অন্যান্য বিষয়ে সচেতনতা মূলক আলোচনা করা হয়।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি