ঢাকাTuesday , 27 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ নয় — সারজিস

DN BANGLA
May 27, 2025 7:51 am
Link Copied!

“আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের স্বপ্ন যেদিন পূর্ণ হবে, সেদিনই এই যুদ্ধ শেষ হবে।” — এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

#New_Classic_Event_Management

সোমবার (২৬ মে) বিকেলে নীলফামারীর জলঢাকার জিরোপয়েন্টে এনসিপির ‘বিচার, সংস্কার ও জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, “আসন্ন নির্বাচন শুধু দ্রুত নয়, হতে হবে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ। মানুষকে ভোট দিতে হবে ব্যক্তি ও নীতির ভিত্তিতে, দল নয়। তা না হলে সৎ ও মেধাবী মানুষ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেবে, যা দেশের জন্য বড় ক্ষতি।”


সরকারের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, “খুনি হাসিনা ক্ষমতায় থাকার জন্য হাজারো মায়ের বুক খালি করেছে। তার বিচার বাংলাদেশে অবশ্যই হতে হবে। সেই বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব হস্তান্তরের চিন্তাও করা উচিত নয়।”

সভা শেষে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এনসিপির পক্ষ থেকে জানানো হয়, তারা এ ধরনের কর্মসূচির মাধ্যমে জনগণের মাঝে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি এবং বিচার ও সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরতে চায়।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব ও আবু সাঈদ লিওনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দলীয় নেতারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের অবসান ঘটিয়ে একটি ন্যায্য, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গড়তে এনসিপি জনগণের সঙ্গে রয়েছে এবং থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি