ঢাকাMonday , 26 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বেলকুচিতে নির্মাণ শ্রমিকদের মিলন মেলা অনুষ্ঠিত

Link Copied!

সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণ শ্রমিকদের (রাজ মিস্ত্রি) মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে বেলকুচি পৌর সদরের একটি রেস্টুরেন্টে শতাধিক নির্মান বন্ধু এতে অংশ নেয়।

#New_Classic_Event_Management

বেলকুচি ও এনায়েতপুর থানার এলাকার প্রিমিয়ার সিমেন্ট’র ডিলার মেসার্স ভূইয়া এন্টার প্রাইজ বর্ণাঢ্য এ অনুষ্ঠান মালার আয়োজন করেন। এতে প্রশিক্ষণ, কুইজ ও নিরাপদ আবাসন নির্মানে শ্রমিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা হয়।

এসময় প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির ইঞ্জিনিয়ার হাবিবুল বাসার, সিরাজগঞ্জ জেলা এরিয়া ইনচার্জ আতিকুর রহমান, আর.আই জহিরুল ইসলাম ও বেলকুচি-এনায়েতপুর থানা এরিয়ার প্রিমিয়ার সিমেন্ট ডিলার ও মেসার্স ভূইয়া এন্টার প্রাইজের স্বাধিকারী সুজন ভূঁইয়া বক্তব্য রাখেন।


অনুষ্ঠান শেষে কুইজ বিজয়ীদের হাতে নির্মান সরঞ্জাম উপহার সহ উপস্থিত সকল নির্মান বন্ধুদের রাতের খাবার ও সম্মাননা পুরস্কার ও টি শার্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি