ঢাকাFriday , 23 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বালিয়াডাঙ্গীতে কোরবানির ঈদকে ঘিরে বাজার মনিটরিং

DN BANGLA
May 23, 2025 10:43 pm
Link Copied!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কোরবানির ঈদকে ঘিরে বিভিন্ন বাজার মনিটারিং করেছে উপজেলা প্রশাসন। এসময় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। শুক্রবার (২৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ২ নং চাড়োল ইউনিয়নের ঐতিহ্যবাহী লাহিড়ী বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ।

#New_Classic_Event_Management

এসময় দ্রব্যমূল্যের তালিকা না থাকা এবং ওজনে কম দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুজন মাংস ব্যবসায়ী এবং একজন মসলা ব্যবসায়ী মোঃ হাবিল উদ্দীনকে ৩ হাজার পাঁচশত টাকা জরিমানা করেন তিনি।এছাড়াও অনেক ব্যবসায়ীকে সতর্ক করেছেন।

বাজার মনিটরিং এ সময় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের লোকজন এবং আনসার সদস্যরা সাথে ছিলেন।


বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, কোরবানির ঈদকে ঘিরে উপজেলার সব বাজারগুলোকে মনিটরিং করা হচ্ছে। দোকানের সামনে দ্রব্যমূল্যের তালিকা ঝুলিয়ে রাখা এবং ওজনে কম না দিতে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে। এ কার্যক্রম চলমান থাকবে।

এর আগে বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজার, কালমেঘ বাজার, আধারদিঘী বাজার, কুশলডাঙ্গী বাজারসহ বেশ কয়েকটি বাজার মনিটরিং করেন উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি