ঢাকাMonday , 12 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পীরগঞ্জে চক্ষু রোগীদের জন্য ফ্রি চিকিৎসা

DN BANGLA
May 12, 2025 11:06 pm
Link Copied!

পীরগঞ্জে উপজেলার ৬নং ইউনিয়নের নাককাটি শহিদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে ১২ই মে সকাল ১০টায় মজিবর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে মোবারক আলী চক্ষু হাসপাতাল এ ক্যাম্পের আয়োজন করে। সকালে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন মজিবর রহমান ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান নান্নু।

#New_Classic_Event_Management

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, মোবারক আলী চ্যারিটেবল ট্রাষ্টের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমূখ। সভা সঞ্চালনা করেন মোবারক আলী চ্যারিটেবল ট্রাষ্টের সদস্য মোকাদ্দেস হায়াত মিলন।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাক জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান মিঠু সহ নাকাটি শহিদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। ক্যাম্পে প্রায় ১ শ চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে তাদের মধ্য থেকে ১৮ জনের চোখে বিনামুল্যে ল্যান্স সংযোজনের জন্য বাছাই করা হয়।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি