ঢাকাWednesday , 7 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাজবাড়ীতে দুদকের অভিযানে দালাল চক্র গ্রেফতার

DN BANGLA
May 7, 2025 11:00 pm
Link Copied!

রাজবাড়ী বিআরটিএ কার্যালয়ে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার সময় চার দালালকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

#New_Classic_Event_Management

দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজের নেতৃত্বে বুধবার (৭ মে) বিকেলে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের আব্বাস আলীর ছেলে মোঃ আশিক খান, কাজীবাধা বেথুলিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে মোঃ আকরামুজ্জামান, গোপীনাথদিয়া গ্রামের রহমত আলী মৃধার ছেলে মোঃ লিয়াকত আলী মৃধা, গোপীনাথদিয়া গ্রামের আব্দুল মান্নার ছেলে আব্দুল মান্নান ও কাজীবাধা গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে মো. গ্রাম


দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজ বলেন, “রাজবাড়ী বিআরটিএ অফিসে অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন তথ্য ও প্রমাণ সংগ্রহের জন্য আমরা সকাল থেকেই গোপনে অভিযান চালিয়েছি। দেখা গেছে, ৪ জন দালাল অফিসের ভেতরে চেয়ার ও টেবিলে বসে গ্রাহকদের কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স এবং ফিটনেস সার্টিফিকেট প্রদানের জন্য টাকা নেওয়াসহ তাদের দালালি কার্যক্রম পরিচালনা করছে। এ সময় তাদের হাতেনাতে ধরা পড়ে। তাদের কাছ থেকে ৭২,৪২০ টাকা উদ্ধার করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি