ঢাকাWednesday , 7 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা

Link Copied!

বুধবার (৭ মে) সকালে শহরের কান্দিভিটা এলাকায় কেন্দ্রীয় ঈদ গাঁ মাঠে প্রশাসনের পক্ষ থেকে সালাম আদায় করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী। এ সময় নাটোরের মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মিরা সহ সকল স্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে শহরের গাড়ীখানা কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

#New_Classic_Event_Management

নবীউর রহমান পিপলু দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সার ও বোনম্যারো রোগে ভুগছিলেন। মঙ্গলবার ঢাকার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ১৯৫৭ সালের ১০ জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন ও দৈনিক সমকালের নাটোর প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি