ঢাকাTuesday , 29 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নাটোরে বিভিন্ন দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিকদের ফটক সভা অনুষ্ঠিত

DN BANGLA
April 29, 2025 8:50 pm
Link Copied!

সরকার কতৃক ঘোষিত প্রনোদনার শতকরা ৫ টাকা পে-কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় শ্রমিক এবং দৈনিক হাজিরার জনবলকে প্রতিমাসে দিতে হবে। কর্মচারী কর্মকর্তাদের সাথে শ্রমিক ও দৈনিক হাজিরার (চুক্তিভিত্তিক) জনবলদের মহার্ঘ ভাতা ঘোষণা করতে হবে। মৌসুমি জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে সিডিএ নিয়োগ সহ নানা দাবিতে নাটোরের নর্থবেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারীদের ফটক সভা অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে নর্থবেঙ্গল সুগার মিলের প্রধান ফটকে এই সভা অনুষ্ঠিত হয়।
এই ফটক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সহ-সভাপতি মনিরুল ইসলাম অমল, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক কুদরত আলী।

তাদের দাবি আদায় না হলে কঠোর কর্মসুচি দেওয়ার হুশিয়ারি দেন ফটক সভার বক্তারা।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি