ঢাকাMonday , 28 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মাধবপুরে আ. লীগ নেতা সাবেক চেয়ারম্যানের গ্রেফতারে উল্লাস

DN BANGLA
April 28, 2025 7:35 pm
Link Copied!

মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক চেয়ারম্যানের গ্রেফতারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উল্লাস ছড়িয়ে পড়েছে। তাঁর গ্রেফতারের খবরে মাধবপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। চারদিক মুখরিত হয়ে ওঠে স্লোগান ও বিজয়ের উচ্ছ্বাসে।

#New_Classic_Event_Management

জানা গেছে, গত জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত আন্দোলনে আতিক চেয়ারম্যানের নেতৃত্বে ছাত্র সমাজ ও আন্দোলনকারীদের ওপর বর্বর হামলা চালানো হয়েছিল। তাঁর বিরুদ্ধে রয়েছে স্বৈরাচার আমলে সরকারি প্রকল্পের লুটপাটের অভিযোগ।

আতিক চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে, যা জনমনে তাঁর বিরুদ্ধে ক্ষোভের মাত্রা আরও বাড়িয়েছে।


জনসাধারণের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষের প্রতিফলন আজ স্পষ্ট হয়েছে তাঁর গ্রেফতারের ঘটনায়। সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে এবং আন্দোলনকারীদের মুখে ফুটেছে বিজয়ের হাসি।

স্থানীয়রা বলছেন, “এটি ন্যায়বিচারের প্রথম পদক্ষেপ। আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক।”

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি