ঢাকাThursday , 24 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নাটোরে আইনজীবীর বাড়িতে ডাকাতি টাকা স্বর্ণালংকার লুটসহ আহত তিন

DN BANGLA
April 24, 2025 8:56 pm
Link Copied!

নাটোরের লালপুর উপজেলায় একটি ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে নাটোর জেলা জর্জ আদালতের আইনজীবী এ্যাডভোকেট সাধন কুমার দাসের বাড়িতে হামলা চালায় একদল দুর্বৃত্ত।

#New_Classic_Event_Management

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, ৬-৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় এ্যাডভোকেট সাধন কুমার দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তারা।

ডাকাতরা বাড়ি থেকে প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা নগদ এবং প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। বাধা দিতে গেলে সাধনের ভাইয়ের ছেলে রিপন ও তার স্ত্রীকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাধনজ কুমার ও রিপনের অবস্থা আশঙ্কাজনক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুজ্জামান বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি