ঢাকাSunday , 20 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শেরপুরে ভিজিএফ এর চাউল তিনটি অটোরিক্সা সহ আটক দুই

Link Copied!

শেরপুর জেলার লসমনপুর ইউনিয়নের হাতি আগলা গ্রামে সরকারি বিনামূল্যে বিতরণের বিজিএফ এর ২৮ শ ৭০ কেজি চাল গোপন সংবাদের ভিত্তিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর সহযোগিতায় আটক করেছে যৌথ বাহিনী।

যৌথবাহিনী সূত্রে জানা গেছে ১৯ এপ্রিল শনিবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার লসমনপুর ইউনিয়নের হাতি আগলা গ্রামে অভিযান চালিয়ে পাচারকালে তিনটি অটোরিক্সায় ভর্তি সরকারি বিনামূল্যে বিতরণের বিজিএফ এর চাল ও ৩টি ব্যাটারি চালিত অটো রিক্সা আটক করা হয়। এ সময় আটক করা হয়েছে ২ অটোরিক্সা চালকে। পুলিশ জানায় ঈদ উপলক্ষে হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত চাল কিছু অসাধু জনপ্রতিনিধি বিতরণ না করে সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করে দিচ্ছিল এবং সরকারি পাটের বস্তা পরিবর্তন করে এসব চাল প্লাস্টিকের বস্তায় ভরে স্থানীয় বাজারে বিক্রি করার প্রক্রিয়া চলছিল।

ঘটনা সত্যতা স্বীকার করে শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম জানান, চাল আটক করা হয়েছে এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি