ঢাকাFriday , 18 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সীতাকুণ্ডে থামছে না যেনো মৃত্যুর মিছিল

Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চাড়ালকান্দি এলাকায় স্ত্রী সিমা আক্তারকে (২৪) কুপিয়ে হত্যা করেছেন পাষণ্ড স্বামী মাহমুদুল হক করিম।

বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে করিম এলোপাথাড়ি কুপানো হয় স্ত্রীকে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার পিতা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সিমা আক্তার কে ।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মধ্য রাতে সিমা আক্তারের মৃত্যু হয়। নিহত সীমা আক্তার এর তিন মাসের একটি শিশু কন্যা রয়েছে।

নিহত সীমার গ্রামের বাড়ি সন্দ্বীপ উপজেলার দীর্ঘাপাড় এলাকায়। তার পিতার নাম আইয়ুব খান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের ময়নাতদন্তের কাজ চলছে। তদন্ত শেষে দাফন করা হবে। হত্যাকান্ডের ঘটনায় সীমার স্বামী মাহমুদুল হককে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সীমার পরিবার সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, সীতাকুণ্ডে গত ২০ দিনে দুই ইউনিয়নে তিনটি খুনের ঘটনা ঘটেছে। এরমধ্যে গত ২৬ মার্চ ইফতারের পর বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোডা গ্রামে উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনকে গলা কেটে হত্যা করা হয়। এর ১৫ দিনের মাথায় ১০ এপ্রিল বিকাল ৫টায় কুপিয়ে হত্যা করা হয়, মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী এলাকার যুবলীগ নেতা মুসলিম উদ্দিনকে। আবারও ৬ দিনের মাথায়, ১৬ এপ্রিল বুধবার নিজের স্বামীর হাতে খুন হলেন সীমা আক্তার।

এদিকে সীতাকুণ্ডে একের পর এক হত্যা কাণ্ডে বিচলিত নন ওসি মুজিবুর রহমান। তিনি বলেন স্বামী – স্ত্রীর ঝগড়ার এক পযার্য়ের স্ত্রীকে ছুরিকাঘাত করে মেরে ফেলেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকারী স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি