ঢাকাTuesday , 15 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সীতাকুণ্ডে নানা আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন

Link Copied!

বাংলা নববর্ষের উৎসব”পহেলা বৈশাখ” নামে পরিচিত। বর্ষবরণে আনন্দ শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
সোমবার(১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পৌর চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও নাচ গান, ফিতা কাটা, কাবাড়ি সহ নানা আয়োজনে উৎসব মুখরে এই বর্ষবরণ উদযাপিত হয়েছে ।

এসময় উপস্থিত ছিলেন,সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল আল মামুন , কৃষি কর্মকর্তা মো: হাবিব উল্লাহ, নির্বাহী প্রকৌশলী আলমগির বাদশা সহ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন।

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষে পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী গ্রামীণ খাবার ও মেলার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন ,বাংলা নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী বিভিন্ন গ্রামীণ খাবার, মেলাসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি