ঢাকাThursday , 10 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গোপিকান্তপুরে বার্ষিক মতুয়া মহাউৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

নড়াইল সদর উপজেলার শাহবাদ ইউনিয়নের গোপিকান্তপুরে গ্রামে বার্ষিক মতুয়া মহাউৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সুবল বিশ্বাসের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে গৌতম বিশ্বাসের আয়োজনে নিজ বাসভবনে এ মতুয়া মহাউৎসব অনুষ্ঠিত হয়। মতুয়া নিমাই গোসাঁইয়ের সভাপতিত্বে ও মতুয়া সুব্রত বিশ্বাসের পরিচালনায় এ মতুয়া মহাউৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা মতুয়া মিশনের সভাপতি মতুয়া অসিম কুমার পাল। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা মতুয়া মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক মতুয়া দেব মজুমদার।শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মিলন বিশ্বাস।এছাড়াও উপস্থিত ছিলেন মতুয়া রাম পাল, মতুয়া বসন্ত,মতুয়া মাহানন্দ, মতুয়া সুবির,মতুয়া গোবরধন গোসাই, মতুয়া সনজিত মন্ডল, মতুয়া দিলিপ বিশ্বাস, মতুয়া বিধান বিশ্বাস, মতুয়া নারদ বিশ্বাস, মতুয়া ইন্দ্রজিৎ হালদার, মতুয়া নিতাই মন্ডল সহ মতুয়া মিশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মতুয়া উৎসবকে ঘিরে এলাকার ও বাইরের শত শত মানুষ এখানে আসেন। নাচে গানে মেতে উঠেন। সেই সাথে চলে ধর্মীয় আরাধনা ও বিভিন্ন আচার আনুষ্ঠানিকতা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পূজা অর্চনা, প্রসাধ বিতরণ, ঠাকুরের লীলা প্রচার, পদাবলী কীর্তনসহ নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনব্যাপী এ মহাসম্মেলন।

প্রধান অতিথি অসীম কুমার পাল তার বক্তৃতাকালে বলেন,হিন্দু সমাজের বড় অংশীদার হচ্ছে মতুয়া সম্প্রদায়। মতুয়ারা সমাজে সবসময় শান্তির বার্তা বহন করে চলে।তিনি মতুয়াদের সবসময় ঐক্যবদ্ধ থেকে সামাজিক উন্নয়নে এবং ভালো কাজে অংশীদার হতে সকলের প্রতি আহবান জানান।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি