ঢাকাSaturday , 5 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পিরোজপুরে টেলিভিশনের এমডিকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা

Link Copied!

পিরোজপুরে সাংবাদিক সমাজের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে ADP বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ রেজাউল করিম রুবেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন।

শনিবার (৫ মার্চ) বিকেল ৩টায়, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শেখ রেজাউল করিম রুবেলকে এই শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ভোরের পাতার জেলা প্রতিনিধি মোঃ নাসির উদ্দীন, সহ-সভাপতি ও ADP বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি অমিত হাওলাদার, কার্যনির্বাহী সদস্য ও ADP বাংলা টেলিভিশনে স্টাফ রিপোর্টার কবির খান, সহ-সভাপতি ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ শাহাদাৎ হোসেন, সম্মানিত সদস্য জুলফিকার আমিন সোহেল সহ জেলা সাংবাদিক ইউনিয়নে কর্মরত অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

এসময় সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময়ও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ছিল এক আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভরপুর, যা পিরোজপুর সাংবাদিক সমাজের ঐক্য ও আন্তরিকতার প্রতিফলন ঘটিয়েছে।

এসময় ADP বাংলা টেলিভিশনের এমডি শেখ রেজাউল করিম রুবেল সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গণমাধ্যমই পারে একটি সমাজকে আলোকিত পথে এগিয়ে নিতে। সাংবাদিকদের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ এবং আমি সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করবো।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি