ঢাকাSaturday , 5 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

অতিরিক্ত ভাড়া নেয়ার জন্য হানিফ পরিবহনকে জরিমানা

Link Copied!

ঈদের প্রচুর ভীড় থাকার জন্য অতিরিক্ত গাড়ী ভাড়া নেয়ার জন্য, হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন জানান, টিকিটের গায়ে লেখা আছে ৮২০ টাকা। কিন্তু ননিএসি টিকিটের মূল্য হবে ৬৯০ টাকা। এছাড়াও অনেক যাত্রীদের কাছে থেকে ৯০০ শ বা এক হাজার টাকার বেশি ভাড়া নেওয়া হচ্ছে। যাত্রীরা বিপাকে পড়ে ভাড়া বেশি দিতে বাধ্য হচ্ছেন। তিনি বলেন, এ বিষয়ে হানিফ কাউন্টারের দায়িত্বরতদের সাথে যোগাযোগ করা হলে তারা সরাসরি এসকল অভিযোগ অস্বীকার করেছে বলে জানান তিনি।

আলপনা ইয়াসমিন জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য হানিফ পরিবহনের চারটি গাড়িকে সড়ক পরিবহন আইনের ২০১৮ এর ৩৪ ও ১০২ ধারায় তাৎক্ষনিক ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরো জানান, এর আগে ভাড়ার চার্ট না টাঙানো ও বেশি ভাড়া নেওয়ায় অভিযোগে হনিফ পরিবহনকে সতর্কতা করা হয়েছিলো।

ভ্রান্যনাণ আদালত সূত্রে জানা যায়, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে গাড়ি গতি নিয়ন্ত্রণ, কাগজ পত্র চেকিং সহ বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে বিআরটিএ এর কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। কোন ভাবেই যাত্রীদের কাছে বেশী ভাড়া নেয়ার যাবে না। কাউন্টারে টানানো নিদিষ্ট ভাড়াই নিতে হবে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি