ঢাকাWednesday , 1 January 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছাত্রদলের

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির শুভ সূচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর জিন্নাহ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিব। এরপর বালক উচ্চ বিদ্যালয়ের থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতা, বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা।

বক্তারা বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি জনগনের দল। দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের সার্বিক উন্নয়ন, মানুষের সুখ-শান্তি প্রতিষ্ঠাই বিএনপি’র লক্ষ্য।

আলোচনাসভাশেষে, স্বৈরাচার বিরোধী আন্দলনে কারাবরনকারী ও নির্যাতনের স্বীকার সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া, দিনব্যাপী স্বেচ্চায় রক্তদান, ব্লাড গ্রুপ টেস্ট, ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি