ঢাকাTuesday , 12 November 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

Link Copied!

সদর উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালী শুরু হয়ে ডিসি চত্বরে শেষ হয়। র‍্যালী উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকতা জনাব রাশেদুল ইসলাম।

#New_Classic_Event_Management

আলোচনা সভা জেলা আইডিইবি’র জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ রেজাউল আলম সিদ্দীক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নবাগত জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন  পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জেলা জামায়াতের আমির ডাঃ  ফজলুর রহমান সাঈদ, আইডিইবির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুর রউফ।


এফডিইবি জয়পুরহাট জেলা শাখার সভাপতি প্রকৌশলী গোলাম মর্তুজা ও আইডিইবির জেলা শাখার সাবেক সহ সভাপতি নাদিম হোসেন এর যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক।

বক্তারা বলেন, বৈষম্যমুক্ত সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে দেশ সকল ডিপ্লোমা ইন্জিনিয়ারদের একসাথে কাজ করতে হবে। বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের কারনে সেই লক্ষ্য অর্জিত হয়নি। বৈষম্যহীন কর্মক্ষেত্র সময় বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিষয়টি উপেক্ষিত হয়েছে বারবার। তাই সার্বিক বৈষম্যের যাঁতাকলে দেশের বিভিন্ন শ্রেণীপেশার সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পিষ্ট হচ্ছেন।এ বৈষম্য থেকে বের হয়ে এসে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি