ঢাকাMonday , 11 November 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ধামইরহাটে বিস্ফোরক মামলায় আ.লীগের দুই নেতা গ্রেফতার

Link Copied!

নওগাঁর ধামইরহাটে বিষ্ফোরক ও মারামারি মামলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৪ নং উমার ইউনিয়নের সভাপতি আ: কুদ্দুস (৪০) এবং জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম (৪৫) নামের দুজন আওয়ামীলীগের নেতাকে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ।

#New_Classic_Event_Management

০৯ নভেম্বর শনিবার রাতে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাইসুল ইসলামের নেতৃত্বে এসআই সাজ্জাদ হোসেন বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়, গ্রেফতারকৃত আসামিরা হলেন আ: কুদ্দুস (৪০) উপজেলার ৪ নং উমার ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, চানকুরি গ্রামের, মৃত আমজাদ হোসেনের ছেলে,নজরুল ইসলাম (৪৫) উপজেলার জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে জড়িত ছিল,কোকিল) মাস্টারপাড়া গ্রামের, মৃত তছির উদ্দিন মন্ডলের ছেলে, ধামইরহাট থানার মামলা সুত্রে জানা যায়, গত অক্টোবর মাসে উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদের সামনে একটি মারামারি ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে।

এঘটনায় ওই ইউনিয়নের জোতরামপুর এলাকার রাজু হোসেন বাদি হয়ে ২৬জনের নাম উল্লেখ করে আসামি করে অজ্ঞাতনামা আরো ১৫০ জনের বিরুদ্ধে মামামারি ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলা নং-৬। মামলার প্রেক্ষিতে তাদের দুজনকে গ্রেফতার করেন পুলিশ।


এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাইসুল ইসলাম বলেন, মারামারি ও বিষ্ফোরক আইনে মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি