ঢাকাSunday , 10 November 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাঁচবিবির ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ফসলের মাঠ থেকে আরাফাত হোসেন নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

#New_Classic_Event_Management

নিহত আরাফাত হোসেন (১৬) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাওনা গ্রামের মেনহাজুল ইসলামের ছেলে। পেশায় ভ্যানচালক ছিল কিশোর আরাফাত। সে প্রতিদিনের ন্যায় (৯ই নভেম্বর) ভ্যান নিয়ে বের হয় রাতে আর বাসায় না ফিরায় খুজাখুজি করে পরিবারের লোক জন।

স্থানীয়রা জানান, সকালের দিকে মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর গ্রামের কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাচ্ছিলেন। তখন ধানক্ষেতে দড়ি দিয়ে হাত বাঁধা একটি লাশ দেখতে পেয়ে চিৎকার করেন। তখন কৃষকদের চিৎকারে ফসলের মাঠে কাজ করা অন্য কৃষকরাও ছুটে আসেন। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


পাঁচবিবি থানার ওসি মো. কাওসার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সার্কেল এসপি ও জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশসহ আমরা ঘটনাস্থলে এসেছি। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলতেছেগ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি