ঢাকাTuesday , 29 October 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাবেক ডিজিসহ ৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা আদালতের নির্দেশ

Link Copied!

জয়পুরহাটে ২০১৬ সালে র‌্যাব হেফাজতে (ক্রসফায়ার) শাফিনুর ইসলাম শাফিন হত্যার অভিযোগ এনে আদালতে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান ২৫ জনের মধ্যে র‌্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজির আহম্মেদ ও পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলামসহ প্রথম নয়জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। রোববার নিহত শফিনের বাবা জয়পুরহাট সদরের চকমোহন গ্রামের নজরুল ইসলাম এ অভিযোগ দায়ের করেন।

#New_Classic_Event_Management

ওই দুজন ছাড়াও অন্য আসামিরা হলেন, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের মেজর হাসান আরাফাত, ডিএডি মো. ফিরোজ আলী খান, এসআই এনামুল হক, ডিএডি মাহফুজার রহমান, সদর থানার এসআই দেবাশীষ নন্দী, র‌্যাবের নায়েক হাবিবুর রহমান ও কনস্টেবল মেহেদী হাসান। 

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ঢাকার উত্তরা থেকে তৎকালীন জয়পুরহাট র‌্যাব সদস্যরা শাফিনকে গ্রেফতার করে। একমাস পর ওই বছরের ২৫ অক্টোবর রাত সাড়ে তিনটার দিকে জয়পুরহাট সদর উপজেলার দাদরা জন্দিগ্রামের হেলালের পরিত্যক্ত চাতালে তাকে গুলি করে হত্যা করা হয়।


বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহফুজুর রহমান হেলাল জানান, ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আদালত প্রথম নয়জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পুলিশ সুপারকে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। ২৪ ঘণ্টার মধ্যে আদালতকে অবহিত করার আদেশ দেন। 

পুলিশ সুপার আবদুল ওয়াহাব মোবাইল ফোনে জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি