ঢাকাTuesday , 8 October 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ধামইরহাটে নার্স ও মিডওয়াইফারিদের কর্মবিরতি

Link Copied!

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্টার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ-পূর্বক উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে ধামইরহাটের নার্স ও মিডওয়াইফারিগন।

#New_Classic_Event_Management

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ ধামইরহাট শাখার আয়োজনে সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতি কালে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ ধামইরহাট শাখার আহ্বায়ক বিউটি বেগম এবং আহবায়ক সদস্য সচিব তারাজুল ইসলাম  এক দফা দাবি তুলে ধরে বলেন, “সারাদেশের ন্যায় নার্সিং ও মিডওয়াইরিদের এক দফা দাবি অনুযায়ী নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্টার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে উক্ত পগুলোতে আজকের মধ্যে উচ্চ শিক্ষিত, দক্ষ এবং  অভিজ্ঞ নার্সদের পদায়ন না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ” এবং তাদের এই যৌক্তিক প্রাপ্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। 

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি