ঢাকাThursday , 26 September 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিক সহ নিহত তিন

Link Copied!

মানিকগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নারী গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে বিশ থেকে পঁচিশজন।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার সকাল সাতটার সময় শিবালয় উপজেলার বোয়ালিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বীথি আক্তার, ফুলি ও সাবিনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পারভিন, রেহেনা, গোলাপী, লিপি ও সাথিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কর্নেল মালেক মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম বলেন, সকাল ৭ টার সময় মানিকগঞ্জগামী তারাসীমা গার্মেন্টস কর্মীদের বহনকারী বাস ও আরিচাগামী একটি ট্রাকের সাথে বোয়ালিয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে দশ থেকে পনেরো জন। বাস-ট্রাকের চালক-হেলপার কাউকেই পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি