ঢাকাMonday , 2 September 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

Link Copied!

ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।

#New_Classic_Event_Management

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টায় মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়া থানার গোলড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে রফিক শেখ (৪৪) নামের ট্রাক হেলপার নিহত হয়। সে সদর উপজেলার রৌহাদহ গ্রামের সেখ ক্ষুদির পুত্র। আহত মুন্নাফ ট্রাক ও নূর হোসেন বাস চালক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী সেলফি পরিবহনের যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব-১৪-৩৭২৬) সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের (মানিকগঞ্জ- ট-০৫-০০০৪) মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।


গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপন দাস জানান, আহতদের হাসপাতালে রেফার করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ ও দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি