ঢাকাSunday , 11 August 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মধুপুরে রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত শিক্ষার্থীরা

Link Copied!

মধুপুর আনারস চত্বরে স্বেচ্ছায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেছে মধুপুর সরকারি কলেজের রোভার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও আনসার সদস্যগন। রাষ্ট্র ও দেশ সংস্কারে এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (৮আগষ্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে যানজট নিরসনে নিরলস ভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা যায় সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন স্কুল-কলেজের রোভার সহ স্কাউট সদস্যদের। দেশজুড়ে চলমান সংকটময় মুহূর্তে বাংলাদেশ পুলিশ সদস্যরা যখন কর্মবিরতিতে আছেন ঠিক সেই মুহূর্তে শিক্ষার্থীদের এই ভূমিকা পালন করতে দেখে খুশি পথচারী ও সাধারণ মানুষ।

সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি ধ্বংসস্তুপ পরিষ্কার করা এবং রাত জেগে গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারার কাজে মুগ্ধ সর্বসাধারন। নতুন প্রজন্মের হাতেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এমন প্রত্যাশা বিশিষ্টজনের।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি