বিএনপির নাম করে কেউ মাস্তানি করলে ব্যবস্থা: অপু শরীয়তপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সহকারী সচিব (এপিএস) ও শরীয়তপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মিয়া নূরুদ্দিন অপু বলেছেন, বিএনপির নাম করে কেউ চাঁদাবাজি, মাস্তানি কিংবা অপশতি চালালে বা অন্য কোনো অপরাধ করলে সেনাবাহিনীর টহল দলকে জানান। সেনাবাহিনীর সহযোগিতা না পেলে আমাকে সরাসরি ফোন করুন।
ইনশাআল্লাহ, প্রশাসনের সহযোগিতা পৌঁছে যাবে।
আজ বিকালে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে শরীয়তপুরের ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলাবাসীর প্রতি এ আহ্বান জানান।
তিনি লিখেন, (অপকর্ম করতে গিয়ে) বিএনপির কোনো কমিটির দোহাই দেওয়া হলে সেই কমিটি ভেঙে দেওয়া হবে। কোনো নেতার দোহাই দেওয়া হলে সেই নেতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।বি এনপি নামে কেহ বদনাম তা আমি সহস্য করব না।