ঢাকাTuesday , 2 July 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মানিকগঞ্জে মাওলানা সানোয়ারের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Link Copied!

মানিকগঞ্জ জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুল ইসলাম ছানোয়ারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার বিকেল ৩টায় মানিকগঞ্জ সদর হাসপাতালের সামনে থেকে ‘জেলার আলেম-উলামা ও সাধারণ জনগণের ব্যানারে’ একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মাওলানা আশিকুল ইসলাম ভাটবাউর এলাকার মৃত ফইজুদ্দিনের ছেলে এবং জনস্বাস্থ্য জামে মসজিদের ইমাম ও খতিব।

প্রতিবাদ সভায় মাওলানা শেখ মাহবুবুর রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মাওলানা জাবের আল সাফা। এসময় বক্তব্য রাখেন কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা শেখ মোহাম্মদ সালাহউদ্দিন, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, মাওলানা দেওয়ান তানজিল, মাওলানা আনিসুর রহমান আনাস, মাওলানা যুবায়ের আহমদ, এ্যাড. ওমর ফারুক, ভাটবাউর যুব সংঘ ক্লাবের সাবেক সভাপতি মো. আতাউর রহমান প্রমূখ।


বক্তারা তরুণ আলেম মাওলানা আশিকুল ইসলাম ছানোয়ারের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জানা গেছে, গত শনিবার বিকেলে সদর উপজেলার ভাটবাউর “যুব সংঘ” ক্লাবের কমিটি গঠন নিয়ে সাধারণ সভা আহবান করা হয়। সভা শুরুর আগে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আশিকুল ইসলাম সানোয়ার। এরপর সভার কার্যক্রম শুরু হলে সেখানে লেবু মিয়া নামের একজন তার বক্তব্যে অস্থায়ী কমিটি কিভাবে পূর্ণাঙ্গ কমিটি হলো এ বিষয়ে প্রশ্ন তুললে বর্তমান কমিটির লোকজন হট্টগোল সৃষ্টি করে। এরপর সেখানে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে। এ সময় সেখান থেকে মাওলানা সানোয়ার চলে আসতে চাইলে তার উপরও হামলা করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তার মোটরসাইকেলের চাবি কেরে নেয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি