ঢাকাSaturday , 22 June 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সিরাজদিখান তালতলায় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Link Copied!

সিরাজদিখানের খারসুর এলাকায় যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র ও সাবেক ইউপি সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে কলেজ ছাত্রীসহ আরও ৪জন।

#New_Classic_Event_Management

শনিবার (২২ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-নবাবগঞ্জ-দোহার আঞ্চলিকমহা সড়কের নবাবগঞ্জ ও সিরাজদিখান সীমান্তবর্তী খারসুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকার দোহার উপজেলার সাতভিটা গ্রামের শেখ আব্দুর রহমান ও দোহার পৌরসভার ইসলামপুর খালপাড় এলাকার মো. শাহীন।

নিহত শেখ আব্দুর রহমান নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন ও মোঃ শাহীন, জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাদ্বশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

এ ঘটনায় আহত কলেজ ছাত্রী মিম (২৬) সহ ৪ জনকে প্রথমে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মিটফুট হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানাযায়, শনিবার সকালে দোহার উপজেলার জয়পাড়া কলেজ মোড় থেকে সিএনজি চালক ৫ জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের কদমতলী যাচ্ছিলেন। নবাবগঞ্জ ও সিরাজদিখান সীমান্তবর্তী খারসুর তালতলা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা নবকলি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিটি দুমরে-মুচরে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা মারাত্মক আহতাবস্থায় শেখ আব্দুর রহমান ও মোঃ শাহীনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ্ জালাল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থল সিরাজদিখান থানা এলাকার। সীমান্তবর্তী ও ঘটনার সাথে নবাবগঞ্জের সংশ্লিষ্টতায় পুলিশ বিষয়টি দেখছে।

সিরাদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুজাহিদুল ইসলাম বলেন, নিয়মিত মামলা

সিরাদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুজাহিদুল ইসলাম বলেন, নিয়মিত মামলা রজু করা হয়েছে, ময়নাতদন্ত করে, মৃত্যু দেহ স্বজন কাছে হস্তান্তর করা হয়েছে। রজু করা হয়েছে, ময়নাতদন্ত করে, মৃত্যু দেহ স্বজন কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি