ঢাকাWednesday , 22 May 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মানিকগঞ্জে ভূমি খেকোদের জেল-জড়িমানা

Link Copied!

মানিকগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যের অভিযোগে আরিফ হোসেনকে ১লাখ টাকা জরিমানা ও সাজেদুল ইসলাম বাবু নামের আরেকজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

#New_Classic_Event_Management

বুধবার দুপুরে সদর উপজেলার পৌলি গজারিয়ার চকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম। এসময় অবৈধ মাটি বাণিজ্যের অভিযোগে বান্দুটিয়া এলাকার আরিফ হোসেনকে এক লাখ টাকা জরিমানা এবং সাজেদুল ইসলাম বাবুকে দশদিনের কারাদণ্ড দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গজারিয়ার চকে মাটি বাণিজ্য করে আসছিল ভূমিখেকো এই চক্রটি। ভুক্তভোগীদের বক্তব্য নিয়ে ২০ মে ‘এশিয়া বার্তা’ পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরেই অভিযান পরিচালনা করা হয়।


সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম বলেন, গজারিয়ার চকে অভিযান পরিচালনা করে আরিফ হোসেন নামের একজনকে এক লাখ টাকা জড়িমানা এবং সাজেদুল ইসলাম বাবু নামের আরেকজনকে দশদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি