ঢাকাMonday , 16 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ভূমিকম্প

Link Copied!

আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ৫.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের পরপরই কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

#New_Classic_Event_Management

রোববার (১৫ নভেম্বর) রাতে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (GFZ) প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার রাত ১১টা ৪৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯৩.৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর অবস্থান ছিল ৩৬.০৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭১.০৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।


তবে ভূমিকম্পের সময় ও উৎপত্তিস্থলের গভীরতা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য দেখা গেছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (NCS) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (১৬ নভেম্বর) ভোর ৩টা ৩৭ মিনিটে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। সংস্থাটির হিসাবে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.১ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৭৯ কিলোমিটার গভীরে।

অন্যদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (EMSC) প্রাথমিক হিসাব অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯। সংস্থাটির তথ্য বলছে, আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮৭ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।

বিভিন্ন সংস্থার তথ্যে সময়, মাত্রা ও গভীরতার কিছুটা তারতম্য থাকলেও ভূমিকম্পটির কেন্দ্রস্থল আফগানিস্তানের হিন্দুকুশ ও তাজিকিস্তান সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলের কাছাকাছি বলে জানা গেছে।

ভূমিকম্পের পর সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এখনও পর্যন্ত বড় ধরনের প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনো খবর সামনে আসেনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি