ঢাকাWednesday , 11 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহ্যবাহী শ্যামাপুজোয় স্বীকৃতি পেল ক্যালকাটা গান্ধী স্পোর্টিং ক্লাব

Link Copied!

৫৩তম বর্ষে পা রাখা ক্যালকাটা গান্ধী স্পোর্টিং ক্লাবের শ্যামা পূজা এবার অর্জন করল ‘বাংলা সেরা শক্তি সম্মান ২০২৬’।

#New_Classic_Event_Management

কলকাতা নিউ মার্কেট এলাকার এই ক্লাবটি ১০ নভেম্বর মঙ্গলবার রাত ১০টায় এ সম্মান অর্জন করে। ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব ও দৈনিক দুরন্ত বাংলার আয়োজনে শ্যামা পূজা পরিক্রমার তৃতীয় দিনে ক্লাবের হাতে এ সম্মান তুলে দেওয়া হয়।

পুরস্কার পেয়ে ক্লাবের মহিলা সদস্য থেকে শুরু করে অন্যান্য সদস্যদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।


ক্যালকাটা গান্ধী স্পোর্টিং ক্লাবের শ্যামা পূজার অন্যতম বিশেষ আকর্ষণ হলো ৫৩ বছর ধরে একই রীতিতে তিনটি কালীমূর্তি প্রতিষ্ঠা করে পূজা করা। দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখে আজও একইভাবে পূজা করে আসছেন ক্লাবের সদস্যরা। প্রতিমার কোনো পরিবর্তন না করে পুরোনো রীতিনীতি ও ঐতিহ্য ধরে রাখাই তাঁদের অন্যতম বৈশিষ্ট্য।

থিমের চাকচিক্য কিংবা আধুনিক আলোকসজ্জার পরিবর্তে ক্লাবের সদস্যদের সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতাকেই পূজার মূল শক্তি হিসেবে বিবেচনা করা হয়। এলাকার মহিলাদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এ পূজায় চার দিন ধরে চলে ভোগ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

গত ৭ নভেম্বর সন্ধ্যা ৭টায় অতিথিদের উপস্থিতিতে পূজার প্রতিমার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান সন্তোষ পাঠক, প্রেসিডেন্ট বাবলু ভাই ও কৈলাস মল্লিক, প্রেসিডেন্ট শ্রী ইন্দ্রপ্রসাদ জয়সওয়াল ও রাজা ভাই, জেনারেল সেক্রেটারি এবং ৫৪ নম্বর ওয়ার্ডের সমাজকর্মী শ্রী স্বজন মল্লিক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রদীপ মল্লিক, বিজয় মল্লিক, শেখর মল্লিকসহ ক্লাবের অন্যান্য সদস্য ও কর্মীবৃন্দ।

সম্মাননা অর্জনের পর ক্লাবের সেক্রেটারি ও মহিলা সদস্যরা আনন্দ প্রকাশ করে বলেন, এই সম্মান তাঁদের কাছে অত্যন্ত আনন্দের ও গর্বের। ক্যালকাটা গান্ধী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে তাঁরা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব, দৈনিক দুরন্ত বাংলা, সোনার বাংলা এবং অন্যান্য সংবাদমাধ্যমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তাঁদের ভাষ্য, বিচারকদের মাধ্যমে এই সম্মাননা তাঁদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি এলাকার পাড়ার পূজাকে বৃহত্তর পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। প্রতিবছর নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করেন তাঁরা। সেই কারণেই তিনটি দেবীমূর্তি একই রীতিতে প্রতিষ্ঠা করে পূজা করা হয় এবং প্রতিমার কোনো পরিবর্তন করা হয় না।

পরিশেষে ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভ বিজয়া, শুভ দীপাবলি এবং ছট পূজার আগাম শুভেচ্ছা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি