ঢাকাWednesday , 11 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মেসিহীন আর্জেন্টিনাকে এবার চোখ রাঙাচ্ছে উরুগুয়ে

Link Copied!

‘বিশ্বের সেরা খেলোয়াড়কে হারিয়েছে তারা, সেই সুযোগ কাজে লাগাতে চাই’—বললেন উরুগুয়ের ডিফেন্ডার

#New_Classic_Event_Management

লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আর বিশ্বকাপজয়ী অধিনায়কের অনুপস্থিতিকে কাজে লাগিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বড় কিছু করতে চায় উরুগুয়ে। মেসি না থাকাকে নিজেদের জন্য বাড়তি সুবিধা হিসেবে দেখছেন দলটির ডিফেন্ডার রোনাল্ড আরাহো। তবে আর্জেন্টিনার শক্তিমত্তা নিয়েও সতর্ক তিনি।

আন্তর্জাতিক বিরতিতে আগামী ১৪ নভেম্বর বুয়েনস এইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে উরুগুয়ে। মেসিকে ছাড়া এটিই হতে যাচ্ছে আলবিসেলেস্তেদের প্রথম ম্যাচ।


আসন্ন ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে আরাহো বলেন, ‘শেষ পর্যন্ত তারা বিশ্বের সেরা খেলোয়াড়কে হারিয়েছে। আমরা সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব।’

তবে মেসি না থাকলেও আর্জেন্টিনাকে সহজ প্রতিপক্ষ মনে করছেন না এই উরুগুইয়ান ডিফেন্ডার। তাঁর মতে, দলটিতে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার রয়েছেন, যাঁরা যেকোনো সময় ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন।

আরাহোর ভাষায়, ‘তাদের দলে দারুণ সব খেলোয়াড় রয়েছে। প্রতিভাবান তরুণ খেলোয়াড়ও আছে। তারা যে শক্তিশালী দল, তা অস্বীকার করার উপায় নেই।’

আর্জেন্টিনার বিপক্ষে লড়াই যে কঠিন হবে, সেটিও স্বীকার করেছেন তিনি। তবে নিজেদের খেলার ধরন তুলে ধরার পাশাপাশি জাতীয় দল হিসেবে আরও উন্নতি করাই উরুগুয়ের লক্ষ্য বলে জানিয়েছেন আরাহো।

মাক আলিস্তারের সঙ্গে খুনসুটি

আসন্ন ম্যাচ নিয়ে আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তারের সঙ্গেও কথা হয়েছে আরাহোর। ইংলিশ ক্লাব লিভারপুলে একই দলে খেলা এই দুই ফুটবলার ম্যাচটি নিয়ে একে অপরের সঙ্গে খুনসুটি করেছেন।

এ প্রসঙ্গে আরাহো বলেন, ‘আমরা একে অপরের সঙ্গে একটু মজা করেছি।’

আগের জয়ের স্মৃতি ফিরছে উরুগুয়ে শিবিরে

আসন্ন ম্যাচের আগে দুই দলের সর্বশেষ লড়াইয়ের স্মৃতিও সামনে এনেছেন উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দে। বুয়েনস এইরেসের লা বোম্বোনেরায় অনুষ্ঠিত সেই ম্যাচে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার অধীনে সেটি ছিল দলটির অন্যতম স্মরণীয় পারফরম্যান্স।

সেই ম্যাচের প্রসঙ্গ টেনে ভালভের্দে বলেন, ‘বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা হবে। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের সর্বশেষ জয়টি ওই মাঠেই এসেছিল। আমার মনে হয়, সেদিন আমরা দারুণ একটি ম্যাচ খেলেছিলাম।’

অক্টোবরে চোটের কারণে উরুগুয়ে দলে ছিলেন না রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। এবার দলে ফিরলেও শারীরিক সমস্যার কারণে আর্জেন্টিনার বিপক্ষে তাঁর খেলা এখনো নিশ্চিত নয়।

তবে আগের ম্যাচের মতো পারফরম্যান্সের পুনরাবৃত্তি দেখতে চান ভালভের্দে। তাঁর কথায়, ‘সেদিন ম্যাচে দারুণ উদ্দীপনা ছিল। সতীর্থদের মধ্যেও অসাধারণ একটা আবহ তৈরি হয়েছিল। আমার মনে হয়, রাতটি আমাদের সবার জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে। আশা করি, আবারও তেমন কিছু করতে পারব।’

মেসির অনুপস্থিতি, লা বোম্বোনেরার পরিচিত পরিবেশ এবং আগের জয়ের আত্মবিশ্বাস—সব মিলিয়ে আর্জেন্টিনার বিপক্ষে আরেকটি স্মরণীয় রাতের অপেক্ষায় উরুগুয়ে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি