ঢাকাWednesday , 14 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে দুই গ্রুপের সংঘর্ষ আহত দুই

Link Copied!

বাগেরহাট বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়ন দখলকে কেন্দ্র করে শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মেহেদী (৩৫) ও শহীদ (৪৫) নামে দুইজন গুরুতর আহত হয়েছেন।

#New_Classic_Event_Management

এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সংঘর্ষের পরপরই শহরের বিভিন্ন এলাকায় ১৫ থেকে ২০টি মোটরসাইকেল নিয়ে অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে একটি গ্রুপের সদস্যদের।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগেরহাট বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়ন দখলকে কেন্দ্র করে শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় মেহেদী ও শহীদ গুরুতর আহত হন।


সংঘর্ষের পর শহরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে একটি গ্রুপের সদস্যদের অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়। বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম বলেন, শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
পুলিশ সুপার আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি