ঢাকাMonday , 22 April 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মুসলেম হাটি এলাকায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলকাবাসী। সোমবার দুপুরে মানববন্ধনে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঐ এলাকার মাহাবুব, রনি ও সুজনসহ তাদের পরিবারের অন্যান্য সদস্যরা মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে থানায় রয়েছে একাধিক মামলা।

#New_Classic_Event_Management

এছাড়া জমি দখল ও কবরস্থানের পুকুরের কয়েক লাখ টাকার মাছ চুরির প্রতিবাদ করায় স্থানীয় বেশ কয়েকজনকে হুমকি প্রদান করেন মাহাবুব গং। এনিয়ে প্রতিবাদে ফুসে উঠে এলাকাবাসী।

চুরাইন ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল বেপারীসহ বিক্ষোভকারীরা মাদক ব্যবসায়ীদের নির্মূলে ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের হস্তক্ষেপ কামনা করে দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি