ঢাকাTuesday , 26 March 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-সালমান এফ রহমান

Link Copied!

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানমানকে নির্মম ভাবে হত্যার পর দেশ বিরোধীরা ভেবেছিলো বাংলাদেশ নামক দেশের মৃত্যু হবে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পরেও রাজাকাররা দেশের কিছুই করতেই পারেনি। কারণ দেশের হাল ধরে তারই সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। তারই নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর স্বপ্ন। এক কথায় শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলার প্রতিচ্ছবি হয়ে কাজ করে যাচ্ছেন। মঙ্গলবার সকালে ঢাকার নবাবগঞ্জে ও দোহার উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এসব কথা বলেন।

#New_Classic_Event_Management


তিনি বলেন, এই দেশকে পিছিয়ে নিতে অনেকেই চেষ্টা চালাচ্ছেন। কিন্তু তাদের ষড়যন্ত্র কোন দিনও বাস্তবে পূরন হবে না। এই দেশ বঙ্গবন্ধু দেশ, এই দেশ বাঙালিদের প্রানের বিনিময়ে অর্জিত একটি স্বাধীন বাংলাদেশ।


এমপি বলেন, আমি যখন নির্বাচনে আসি দোহার-নবাবগঞ্জ বাসীকে অনেক প্রতিশ্রুতি দিয়ে ছিলাম। আজ সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে। আগামী ৫ বছরে এই দুই উপজেলায় যেসকল উন্নয়ন হবে আশা করি আগামীতে এখানে উন্নয়নের আর কোন চাহিদা থাকবে না। এই দুই উপজেলা হবে বাংলাদেশের একটি স্মার্ট উপজেলা।



সালমান এফ রহমান শুরুতেই সকালে নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেন তিনি। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং শান্তির কবুতর অবমুক্ত করেন। পরে বেলা ১২টার দিকে দোহার উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠানে অংশ নেন। এর আগে দোহারের নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সালমান এফ রহমান। সেখান থেকে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেন তিনি। দুই উপজেলায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি আনার কলি পুতুল,

নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন, উপজেলা নির্বার্হী কর্মকর্তা জাকির হোসেন, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারীসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি