ঢাকাFriday , 22 December 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সালমা ইসলামের জন্য ভোট চাইলেন ছেলে শামীম ইসলাম

Link Copied!

সংসদীয় আসন ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ আসনের জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী জাপার কো-চেয়ারম্যান দৈনিক যুগান্তর পত্রিকার প্রকাশক সম্পাদক ঢাকা-১ এর সাবেক সাংসদ যমুনা গ্রুপের চেয়ারম্যান এডভোকেট সালমা ইসলাম এর জন্য আজ ঢাকা নবাবগঞ্জ দোহারে গণসংযোগ করেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা যমুনা গ্রুপের চেয়ারম্যান চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ও সালমা ইসলামের ছেলে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম।

#New_Classic_Event_Management

আসন্ন ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন কে কেন্দ্র মায়ের জন্য লাঙ্গল মার্কায় সাধারণ ভোটারদের কাছে ভোট চান। এসময় দ্বাদশ সংসদ নির্বাচনে যদি তার মা জয়ী হোন দোহার-নবাবগঞ্জের উন্নয়নে সর্বোচ্চ কাজ করবেন। দোহার নবাবগঞ্জে গ্যাস সংযোগ দিতে সরকারের কাছে দাবি জানাবেন। সরকার গ্যাস সংযোগ দেওয়ার সুযোগ করে দিলে দোহার নবাবগঞ্জের মানুষের জন্য সংযোগ করে দিবেন। এছাড়া পদ্মা নদী সহ আশ পাশের নদীর সাথে স্লুইজ গেইট করে নদীর নাব্যতা বজায় রাখতে কাজ করবেন। মানুষের স্বাস্থ্য সেবা সহ দোহার নবাবগঞ্জ উপজেলাকে আধুনিক মডেল টাউনে পরিণত করতে ভূমিকা পালন করবেন বল আশ্বস্ত করেন। এসময় উপস্থিত জাতীয় পার্টির নেতৃবৃন্দ সহ যমুনা গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শামীম ইসলাম আজ সারাদিন গণসংযোগ করেন বাগমারা বাজার সহ নবাবগঞ্জ দোহারের বিভিন্ন স্থানে। মায়ের জয়ের ব্যাপারে তিনি বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আমার মা ঢাকা-১ এর সংসদ সদস্য হবেন। কারন আমি প্রচারণায় যাদের সাথে কথা বলেছি সবাই বলেছেন আমরা সালমা ইসলাম কে ভোট দিব। কারন তিনি আমাদের পাশে বিগত ১৫ বছর কাজ করেছেন। সবার কথা যদি ভোট দিতে পারি তাহলে সালমা ইসলাম কে ভোট দিব। সাধারণ জনগন সবাই চান ভোট দিতে। আশা রাখি সাধারণ জনগণ যদি ভোট দেয় তাহলে আমরা বিজয়ী হবো।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি