ঢাকাFriday , 6 October 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

৫ জেলায় বন্যার আশঙ্কা, কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

অনলাইন ডেস্ক
October 6, 2023 3:13 pm
Link Copied!

উজানের ঢল আর টানা বৃষ্টিতে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পরিস্থিতি মোকাবেলায় এসব জেলার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে পানি উন্নয়ন বোর্ড।
এদিকে, দশ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে রাজশাহীতে। গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে। উপজেলার হরিপুর, বেলকা, কাপাসিয়া, শ্রীপুর,তারাপুর,কাপাসিয়া ও চন্ডিপুর-এই ৭ ইউনিয়নের চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়েছে। ২৭টি আশ্রয় কেন্দ্র ও শুকনো খাবার প্রস্তুত রেখেছে উপজেলা প্রশাসন।

#New_Classic_Event_Management

এদিকে, ১০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। অতি ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে এ জেলার জনজীবন। নগরীর বেশিরভাগ এলাকার সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। ব্যাপক ভোগান্তিতে দিনমজুর, চাকরীজীবি ও শিক্ষার্থীরা।

জলবদ্ধতার কারণে বেশিরভাগ রাস্তায় যানচলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন পথচারীরা। পাড়া মহল্লায় জাল নিয়ে মাছ ধরতে দেখা যায় অনেককে।


অন্যদিকে, টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে সাতক্ষীরার নিম্নাঞ্চল। ব্যাপক ক্ষতি হয়েছে শীতকালীন আগাম সবজির। রংপুরে তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে।

তবে, কাউনিয়া পয়েন্টে তা বিপদসীমার ওপরে। এতে তলিয়ে গেছে নদী তীরবর্তী এলাকা। চরের লোকজন অগেই নিরাপদ জায়গায় আশ্রয় নেয়ায় বানভাসী মানুষের সংখ্যা কমেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি