ঢাকাSunday , 23 October 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

যাত্রীবাহী বাসের ধাক্কায় বিজিবি সদস্য নিহত, বাসে আগুন

Link Copied!

যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া গোপালপুরে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মেহেদী হাসান (৩৬) নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ সময় তার মোটরসাইকেলটি নিচে পড়ে বিস্ফোরিত হলে বাসে আগুন লেগে যায়। প্রায় এক ঘণ্টার মধ্যে বাসটি পুরোপুরি পুড়ে যায়। তবে বাসের যাত্রীরা কেউ হতাহত হননি।

#New_Classic_Event_Management

শনিবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, চালক-হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সদস্য মেহেদী হাসান খুলনার বয়রা এলাকার মেডিক্যাল কলেজ স্টাফ কোয়ার্টারের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।


স্থানীয়রা জানায়, মেহেদী ছুটি শেষে বাড়ি থেকে মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন। যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া গোপালপুরে পৌঁছলে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি তাকে চাপা দেয়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে যশোর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

যশোর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আজিজুর রহমান বলেন, ‘আমরা এসে দেখি আগুন জ্বলছে। দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। ’

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি