ঢাকার দোহার উপজেলায় সরকার ঘোষিত লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করায় ৩ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে সারা দেশের ন্যায় ঢাকার দোহার উপজেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যক্রমকে বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র উপজেলার জয়পাড়া বাজার, থানার মোড়, দোহার বাজার, সুতারপাড়া বাজার মেঘুলা বাজার, জয়পাড়া মেইন রোড় ও লটাখোলা করম আলী মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং কয়েকটি বাজারে নিত্য পণ্যের মূল্য মনিটরিং করেন। সোমবার সন্ধ্যার পরে সরকার ঘোষিত কঠোর লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত সংক্রামণ রোগ ২০১৮-এর ২৪ ধারায় ৩ টি মামলায় ৩ জনকে ১ হাজার ৪ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকার ঘোষিত কঠোর লক ডাউন পরিস্থিতি বাস্তবায়ন করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।