ঢাকাSaturday , 19 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে ২৭ বিরোধী দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ বিএনপির ২৭ নেতাকর্মীর নামসহ অজ্ঞাত আরও বিপুল সংখ্যক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলা নং ৮(৩) ২২ ইং। এ মামলায় শুক্রবার সন্ধ্যায় উপজেলার সিংহড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

#New_Classic_Event_Management

গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর জেলার কালিয়ারকৈর উপজেলার উত্তর হিজলতলী গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে আলমগীর হোসেন(৫২) নবাবগঞ্জ উপজেলার সিংহড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. কাইয়ুম(৩৪) একই গ্রামের রশীদ শেখ এর ছেলে বাবুল শেখ(৩৪)।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ জানান, পুলিশি কাজে বাঁধা, অবৈধ সমাবেশ, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও পুলিশেকে আহত করার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।


মামলার তদন্তকর্মকর্তা নবাবগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক সোহেল মোল্লা জানান, শুক্রবার সন্ধ্যায় সিংহড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবৈধভাবে সমাবেশ করায় সমাবেশস্থল থেকে তাদের ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীরা ঘটনাস্থল থেকে পালিয়েছে তাদেরকেও গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতার তিনজনকে ৫দিনের রিমান্ড চেয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি